Directorship Process
শেয়ার এন্ড কেয়ার গ্রুপের ডাইরেক্টর হওয়ার পদ্ধতি
১. বর্তমানে শেয়ার এন্ড কেয়ার গ্রুপের ডাইরেক্টর নেয়া হচ্ছেনা। কোম্পানী প্রয়োজন মনে করলে নিম্মলিখিত কারণে পরিচালক নিতে পারে, ক. কোম্পানীর ব্যাবস্থাপনায় অবদান রাখা, খ. ব্যক্তির ইমেজ, দক্ষতা এবং বিভিন্ন ধরনের ব্যবসায়িক কনসেপ্ট কাজে লাগানো, গ. উতসাহ ব্যঞ্চক টাকা ইনভেস্টমেন্ট পাওয়া, ঘ. বিভিন্ন দেশে কোম্পানীর কার্যক্রম সমপ্রসারণ করার উদ্দেশ্যে (কানাডা, সৌদি আরব, কাতার, বাহরাইন, জাপান, জার্মানী, অষ্ট্রেলিয়া, মালয়েশিয়া) নির্দিষ্ট কিছু ডাইরেক্টর নেয়া হতে পারে
২. শেয়ার এন্ড কেয়ার গ্রুপের অন্তর্ভুক্ত বিভিন্ন Sister Company সমূহে প্রয়োজনের আলোকে ডাইরেক্টর নেয়া হবে।
৩. কোম্পানীর যে কোন ডাইরেক্টর উপযুক্ত মনে করলে যে কারো নাম ডাইরেক্টর হিসাবে প্রস্তাব করতে পারেন। তবে ইসি /বোর্ডে প্রস্তাব দেয়ার আগে চেয়ারম্যান বা এম ডিকে উক্ত প্রস্তাব অবহিত করতে হবে। চেয়ারম্যান বা এম.ডি যদি উপযুক্ত মনে করেন উপরিউক্ত প্রস্তাব ইসিতে/বোর্ডে পেশ করবেন।
৪. কোন একজন ব্যক্তি ডাইরেক্টর হওয়ার ইচ্ছা পোষন করলে কোম্পানী কর্তৃক নির্ধারিত ফরম পূরন করে তা চেয়ারম্যান বা এম.ডির কাছে প্রেরণ করতে হবে।
৫. শেয়ার এন্ড কেয়ার গ্রুপের ডাইরেক্টর হিসাবে কাউকে নিতে হলে গ্রপের ডাইরেক্টরদের সম্মতি প্রয়োজন। আর বিভিন্ন Sister Company এর ডাইরেক্টর হিসাবে কাউকে নিতে হলে সংশ্লিষ্ট কোম্পানীর অনুমোদনসহ চূড়ান্ত অনুমোদনের জন্য ইসিতে উপস্থাপিত হবে।
৬. প্রস্তাবিত ডাইরেক্টরকে কোম্পানীর ভিশন, হারামাইন প্রতিশ্রুতি, মৌলিক মূল্যবোধ ও ইনভেস্টমেন্ট নীতিমালার সাথে একমত হতে হবে।
৭. ডাইরেক্টর হওয়ার আবেদনপত্র অনুমোদন হওয়ার পরই একজন ব্যক্তি ডাইরেক্টর হিসাবে প্রাথমিকভাবে চুক্তিবদ্ধ হবেন। নির্ধারিত সময়ের ভিতর নির্দিষ্ট পরিমান টাকা ইনভেস্ট করার পরই তাঁর ডাইরেক্টরশীপ চূড়ান্ত হবে। উক্ত সময়ের ভিতর ইনভেস্ট করতে অপারগ হলে কোম্পানী ইচ্ছা করলে তাঁর ডাইরেক্টরশীপ বাতিল কিংবা বিলম্ব ফিসহ তা বহাল রাখতে পারে।
৮. একজন ব্যক্তি ডাইরেক্টর হওয়ার পর তাঁকে ধন্যবাদ পত্রসহ তিন মাসের মধ্যে প্রয়োজনীয় ডুকুমেন্ট তাঁর কাছে পেঁৗছানো হবে।
৯. সর্বাবস্থায় কমন পলিসির আলোকে ডাইরেক্টর নেয়া হবে। কাউকে এমন কোন প্রতিশ্রুতি দেয়া হবেনা যার কারণে কোম্পানী বা সংশ্লিষ্ট ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় বা ইমেজ ক্ষুন্ন হয়।
ডাইরেক্টর এর দায়িত্ব সংক্রান্ত নীতিমালা
১. প্রত্যেক ডাইরেক্টর কোম্পানীর ৫ টি কাজে ভূমিকা রাখবেন । কাজ পাঁচটি হচ্ছে: ক. শেযার এন্ড কেয়ার নিয়ে চিন্তা করা এবং মিটিং সমূহে উপস্থিত হয়ে সুচিন্তিত মতামত দেয়া, খ. ইনভেস্ট করা বা ইনভেস্ট সংগ্রহে ভূমিকা পালন করা, গ. প্লট বা এ্যাপার্টমেন্টসহ প্রোডাক্ট বিক্রী ও মার্কেটিং এর ক্ষেত্রে ভূমিকা পালণ করা, ঘ. অফিস ও স্টাফ ব্যবস্থাপনায় ভূমিকা রাখা, ঙ. শেয়ার এন্ড কেয়ারের ইমেজ বৃদ্ধিতে অবদান রাখা এবং লাভজনক নতুন নতুন প্রজেক্ট সন্ধান করা ও কোম্পানীর জন্য দু'আ করা।
২. কোন ডাইরেক্টর এর কার্যক্রমে কোম্পানীর ইমেজ ক্ষুন্ন হলে বা তাঁর সম্পর্কে গুরুতর কোন অভিযোগ উঠলে তাঁর ডাইরেক্টরশীপ স্থগিত বা বাতিল হতে পারে। তবে এই সম্পর্কে ব্যবস্থা নেয়ার আগে একটি কমিটি গঠন করা হবে এবং উক্ত কমিটির রিপোর্ট ইসি/বোর্ড মির্টিং এ পেশ করা হবে। বোর্ড অব ডাইরেক্টরস এ সম্পর্কে চূড়ান্ত সিদ্বান্ত গ্রহন করবে।
৩. কেউ যদি ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালনে অনিচছুক হন তিনি শেয়ার হোল্ডার বা ইনভেস্টর হিসেবে থাকতে পারবেন।
৪. কোন একজন ডাইরেক্টর সুনির্দিষ্ট কারণ ছাড়া পরপর তিনটি মিটিং এ অনুপস্থিত থাকলে কিংবা কোম্পানীর পক্ষ থেকে প্রদত্ত তিনটি সিদ্বান্ত যুক্তিসংগত কারণ ছাড়া বাস্তবায়ন করতে সচেষ্ট না হলে অথবা কারো কারণে কোম্পানীর ইমেজ ক্ষুন্ন হলে কোম্পানীর পক্ষ থেকে কারণ জানতে চেয়ে নোটিশ দেয়া হবে। উক্ত নোটিশের জবাব ইসি সন্তোষজনক মনে না করলে তা পরবর্তী বোর্ড মিটিং এ উপস্থাপিত হবে। বোর্ড ইচ্ছা করলে তাঁকে পর্যবেক্ষনের জন্য আরও কিছু সময় দিতে পারে বা তার ডাইরেক্টরশীপ বাতিল করতে পারে।
৫. কোন একজন ডাইরেক্টর অন্য কোন কোম্পানীর সাথে সম্পৃক্ত থাকলে কোনটি তাঁর এক নম্বর অগ্রাধিকারে থাকবে এই সম্পর্কে তাঁকে ঘোষনা দিতে হবে এবং Conflict of interest সৃষ্টি হলে শেয়ার এন্ড কেয়ারের interest যেন ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে সতর্ক থাকতে হবে।
ডাইরেক্টর এর শেয়ার ও ইনভেস্টমেন্ট সংক্রান্ত নীতিমালা
1. শেয়ার এন্ড কেয়ার গ্রুপ এর মাধ্যমে গ্রুপের যে কোন Sister Company ডাইরেক্টর হওয়ার জন্য শেয়ার মানি ৫০০,০০০.০০ + শেয়ার প্রিমিয়াম (কোম্পানী পলিসি অনুসারে) + সবের্াচ্চ এক কোটি টাকা ইনভেস্ট করতে হবে । উক্ত টাকা ৩-৬ মাসের মধ্যে পরিশোধ করতে হবে।
2. শেয়ার এন্ড কেয়ার হোল্ডিংস এর ডাইরেক্টর হতে হলে ৫০০,০০০.০০ শেয়ার মানি + শেয়ার প্রিমিয়াম* (কোম্পানী পলিসি অনুসারে) + ৮,০০০,০০০.০০ ( আাশি লাখ টাকা) ইনভেস্ট করতে হবে
3. শেয়ার এন্ড কেয়ার অটোব্রিকস এর জন্য ৫০০,০০০.০০ টাকা শেয়ার মানি + শেয়ার প্রিমিয়াম (কোম্পানী পলিসি অনুসারে) + ৪,৫০০,০০০.০০ টাকা ইনভেস্ট করতে হবে।
ঙ্ শেয়ার এন্ড কেয়ার এগ্রো প্রজেক্ট এর জন্য ৫০০,০০০.০০ টাকা শেয়ার মানি + শেয়ার প্রিমিয়াম (কোম্পানী পলিসি অনুসারে) + ৪,৫০০,০০০.০০ টাকা ইনভেস্ট করতে হবে
4. ইনভেস্টমেন্ট দুইভাগে বিনিয়োগ হতে পারে: ক. নির্দিষ্ট প্রজেক্ট /কোম্পানীতে খ. অভার অল কোম্পানীতে
5. যারা নির্দিষ্ট প্রজেক্ট/কোম্পানীতে ইনভেস্ট করবেন তাঁরা শুধু সেই প্রজেক্ট/ কোম্পানীর এর লাভ-লোকসানের অংশীদার হবেন। আর যারা অভার অল গ্রুপে ইনভেস্ট করবেন তাঁরা গ্রুপের সকল কোম্পানী ও প্রজেক্ট এর লাভ-লোকসানের অংশীদার হবেন।
6. কেউ তিন বছরের আগে শেয়ার মানি বা ইনভেস্টমেন্ট প্রত্যাহার করতে পারবেন না। বিশেষত ছয় মাসের পর বা এক বছর পূর্তির আগে কেউ শেযার মানি বা ইনভেস্টমেন্ট প্রত্যাহার করতে চাইলে এবং কোম্পানী তা প্রদানে সম্মত হলে তিনি শুধু মূলধন ফেরত পাবেন। কোম্পানী ইচ্ছা করলে ১৫% ম্যানেজমেন্ট চার্জ কর্তন করতে পারে। একবছর পূর্তির পর শেয়ার মানি /ইনভেস্টমেন্ট প্রত্যাহার করতে চাইলে তাঁকে ছয় মাসের নোটিশ প্রদান করতে হবে। কোম্পানী যদি তাঁর ইনভেস্টমেন্ট উত্তোলন আবেদন গ্রহন করে তাহলে তিনি পূর্ব বছরের ঘোষিত লভ্যাংশ পাবেন। তবে এই ক্ষেত্রে ১০% ম্যানেজমেন্ট খরচ হিসাবে কর্তন করা হবে। তিন বছর পর ইনভেস্টমেনট উত্তোলণ করতে চাইলে তিন মাসের নোটিশ প্রদান করতে হবে। এই ক্ষেত্রে তিনি পুর্ববর্তী বছর সমূহের ঘোষিত মুনাফাসহ সমুদয় ইনভেন্টমেন্ট উত্তোলণ করতে পারবেন।
7. তিন বছর পর শেয়ার মানি প্রত্যাহার করলে কোম্পানীতে তাঁর শেয়ার থাকবেনা। কিন্তু ইনভেস্টমেন্ট উত্তোলন করলেও তিনি ডাইরেক্টর বা শেয়ার হোল্ডার হিসাবে থাকবেন। তবে কোম্পানীর প্রয়োজন পূরণে তাঁকে ভূমিকা পালন করতে হবে।
8.কোম্পানীর ডাইরেক্টর/শেয়ার হোল্ডারগণ ঝযধৎব ঈধঢ়রঃধষ হিসেবে যা ইনভেস্ট করেছেন তার পরিমানের আলোকে বছর শেষে লাভ-লোকসানের অংশীদার হবেন। তিনি লভ্যাংশ প্রাপ্ত হলে উক্ত লভ্যাংশ ইচ্ছা করলে উত্তোলন করতে পারবেন। অথবা উক্ত লভ্যাংশ উত্তোলন না করলে তা তাঁর মূলধনের সাথে ইনভেস্টমেন্ট হিসেবে যোগ হবে এবং পরবর্তীতে তারও মুনাফা পাবেন।
9. কোম্পানীর শেয়ার এর মূল্য অডিট ফার্মের রিপেেের্টর আলোকে প্রয়োজন মনে করলে বার্ষিক সাধারন সভায় নির্ধারিত হবে।
10. কেউ নিজের শেয়ার অন্য কারো কাছে হস্তান্তর করতে পারবেন না। যদি কারো শেয়ার বিক্রী করতে হয় তাহলে কোম্পানীকে জানাতে হবে এবং কোম্পানীর অনুমোদন ছাড়া কারো আংশিক/পুর্ণাংগ শেয়ার অন্য কারো কাছে হস্তান্তর করা যাবেনা।
12. কারো শেয়ার এর ব্যাপারে কেউ কারো নামে অসীয়ত করে গেলে কোম্পানীর অনুমোদন সাপেক্ষেই তার অসীয়ত কার্যকর হবে। তবে অসিয়তের মাধ্যমে কাউকে ডাইরেক্টরশীপ দেয়া যাবে না। তবে মৃত ডাইরেক্টরের উত্তরাধিকারীগণ সর্বসম্মতভাবে কাউকে ডাইরেক্টর হিসাবে মনোনীত করে কোম্পানী বরাবর ডাইরেক্টরশীপের জন্য আবেদন করতে পারবেন। তবে তা কোম্পানীর ইসি/বোর্ড কর্তৃক অনুমোদিত হতে হবে। যদি ইসি/বোর্ড উক্ত আবেদন অনুমোদন না করে তাহলে সংশ্লিষ্ট ডাইরেক্টরের সমূদয় ইনভেস্টমেন্ট এক বছরের মধ্যে ফেরত দেয়া হবে। তবে জরুরী প্রয়োজন এর বিষয়টি কোম্পানী বিবেচনা করতে পারে।
